মাধ্যমিকে কৃতি ছাত্র,শ্যামপুর



সুতপা পাল,

হাওড়া জেলার শ্যামপুর থানার অন্তর্গত দুই ক্ষুদ্র গ্রাম আয়মা - গাজনকোল। এই দুই গ্রামের মধ্য স্থলে গড়ে ওঠা এক  বৃহৎ স্কুল আয়মা গাজনকোল হাই স্কুল (উঃ মাঃ)। সেই স্কুলের মেধাবী ছাত্র পার্থ সারথি পাল। বাড়ি আয়মা গ্রামেই । বাবা প্রণব কুমার পাল, পেশায় মুদির দোকানের একজন সামান্য মজুর। মা মামণি পাল , গৃহবধূ। বাবা মা এর স্বপ্ন ছেলেকে অনেক বড় করবে । কিন্তু স্বপ্ন আর সাধ্যের মধ্যে ফারাক অনেক । তবু অক্লান্ত পরিশ্রম করে স্বপ্ন কে বাঁচিয়ে রেখেছে পার্থ সারথি র বাবা মা । বিশেষত মা এর পরিশ্রম আর ইচ্ছের জোর পার্থ র জেদ কে প্রবলতর বাড়িয়ে তুলেছে প্রতিনিয়ত । সেই জেদ থেকেই পড়াশোনা কে ভালোবেসে পরিশ্রমী হয়েছে পার্থ ও।



 পড়াশোনা - বাবা মা আর কিছুটা বিকেল ফুটবল -- এই তার জগৎ । এই জগতে থেকেই প্রবল জেদ কে সঙ্গী করে 2023 এর মাধ্যমিক পরীক্ষায় বসেছে সে এবং অনেকটা সাফল্য নিয়ে উত্তীর্ণ হয়েছে।  তার  প্রাপ্ত নম্বর 676 । রাজ্য ভিত্তিক rank 17 . প্রতিটা বিষয়ের প্রাপ্ত নম্বরে তার পরিশ্রমী চিহ্ন । 



বাংলায় 98, ইংলিশে 96, গণিতে 95, ভৌত বিজ্ঞানে 99, জীববিজ্ঞানে 99 , ইতিহাসে 91 , ভূগোলে 98। 
অভাবের সাথে লড়াই করে পড়াশোনা করার মধ্যেও কেমন করে যেন আনন্দ খুঁজে পায় পার্থ সারথি পাল। আমরা চাই ও এভাবেই এগিয়ে যাক.......।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...