শ্যামপুরের ডিঙ্গাখোলা ত্রৈলক্য স্মৃতি সমিতির উদ্যোগে তিনদিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো রবীন্দ্র নজরুল জয়ন্তী,
গত শনিবার থেকে দুদিন ব্যাপী অনুষ্ঠান হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আজ সোমবার চক্ষু পরীক্ষা শিবির ও রক্তদান শিবির অনুষ্ঠিত হলো,
কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষহতে রক্ত সংগ্রহ করা হয়, রক্তদান শিবিরে মোট ৭৫ জন রক্তদাতা রক্তদান করেন,
যারমধ্যে বেশীরভাগ মহিলা।
উপস্থিত ছিলেন শ্যামপুর থানার আধিকারিক শম্ভুনাথ কর্মকার, শ্যামপুর ১নং বিডিও তন্ময় কার্যী,শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ নাসরিন, সহসভাপতি প্রশান্ত কুমার মন্ডল,
কর্মাধ্যক্ষ মিরন মহম্মদ মল্লিক, কর্মাধ্যক্ষ নবকুমার সাঁতরা, ক্লাব সভাপতি তথা শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ - কৃষ্ণেন্দু পুরকাইত, সম্পাদক - মুক্তি প্রামাণিক ,সুনীল পাঁজা ,
অনুপ বাগ ,ডিঙ্গাখোলা পঞ্চায়েতের উপপ্রধান শান্তি রঞ্জন মাইতি,শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মন্দিরা মণ্ডল,প্রাক্তন সম্পাদক চঞ্চল পুরকাইত প্রমুখ।





