তৃণমূলে নবজোয়ার কর্মসূচির প্রস্তুতি সভা,শ্যামপুর



তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি সফল করার জন্য হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা অনুষ্টিত হলো শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের হলে।



 রবিবার বর্ধিত সভায় আগামী ৩রা জুন শ্যামপুরে ও ৪ঠা জুন উলুবেড়িয়ায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচি সফল করার জন্য আলোচনা অনুষ্ঠিত হয়, উল্লেখ্য সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের মাঠে জনসভা করবেন অভিষেক বন্দোপাধ্যায়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত মন্ত্রী পুলক রায়, হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা বাগনানের বিধায়ক অরুনাভ সেন,


শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল, উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা, আমতার বিধায়ক সুকান্ত পাল, সাঁকরাইলের বিধায়ক প্রীয়া পাল, উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডা, নির্মল মাজী, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু,



হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ নদেবাসী জানা, জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য, উলুবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান অভয় কুমার দাস,শ্রীধর মন্ডল, 



জুলফিকার আলী মোল্লা, হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায় প্রমুখ।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...