কৃষক প্রশিক্ষণ কর্মশালা,শ্যামপুর



জৈব প্রযুক্তি ব্যবহার করে কিভাবে কৃষি কাজের উন্নয়ন করা যায় তার জন্য একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো শ্যামপুরের একটি হলে।



 শনিবার শতাধিক কৃষকে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ,এগ্ৰিকালচার মার্কেটিং বওর্ড, হাওড়া কৃষি বিজ্ঞান কএন্দ্র, কেন্দ্রীয় সরকারের কোকোনাট ডেভলপমেন্ট বোর্ড, সিদ্ধেশ্বরী রাইস মিল প্রাইভেট লিমিটেড ও শিখা ফাউন্ডেশনের  উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় অরগানিক ফার্মিং,মিশ্রর চাষ,ভার্মি কম্পোজ ও জীবাস্মৃত,জৈব সার, কৃষি পরামর্শ ও  চাষের বিভিন্ন প্রশ্মোত্তর সহ নানান বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।



 এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন , জেলা কৃষি সম্প্রসারণ আধিকারিক অশোক কুমার পাল,ড,সুদীপ্ত ব্যানার্জী, দিলীপ কুমার মাইতি,ভাষ্কর কুইল্যা,শ্যামপুর নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক উত্তম রায়চৌধুরী, বিশিষ্ট কৃষক রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত হিমাদ্রী মাইতি।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...