স্ত্রীর গলায় ছুরির কোপ। চিৎকার করতে করতে পালালো গুনধর স্বামী । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে হাওড়ার ধুলোগড় বাস স্ট্যান্ডের পাশে। আহত মহিলাকে উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মহিলার নাম মহিমা বিবি। জানা গিয়েছে স্বামীর সঙ্গে বনিবানা না হওয়ায় মহিমা বিবি গত ছ মাস উলুবেড়িয়া দু নম্বর ব্লকের রঘুদেবপুরে বাপের বাড়িতে থাকতো । শুক্রবার উলুবেড়িয়া হাসপাতালে শুয়ে আহত মহিমা বিবি জানান, আমাকে ফোনে বলে "টাকা দেবে,জমি বিক্রি করে টাকা পেয়েছি ।
তুমি বড়দের দু হাজার টাকা দেবে ও নিজে পনেরো হাজার টাকা রাখবে। আমি ধুলাগড় বাস স্ট্যান্ডের কাছে গেলে নির্জন জায়গায় আমার গলায় ছুড়ি মারে। আমি চিৎকার করলে পালিয়ে যায় । আমাকে খুন করতে চেয়েছিল" ও বলে মহিমা বিবি তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন। আক্রান্ত মহিমা বিবির দিদি বলেন, বোনের বর মদ খেয়ে বোনের উপর অত্যাচার করতো। তাই ও বাপের বাড়ি চলে এসেছিল। আমরা ওর শাস্তি চাই।

