আই এস এফের কর্মীসভায় বিধায়ক নওসাদ সিদ্দিকী, উলুবেড়িয়া,




নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া, 


 ইন্ডিয়ান সেকুলার ফন্টের উলুবেরিয়া দক্ষিণ কেন্দ্র কর্মীসভা অনুষ্ঠিত হলো উলুবেড়িয়ার মহীশালী তে, রবিবার উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা ভাঙ্গড়ের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি, 



তিনি তার বক্তব্যে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেন। আই এস এফের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী তার বক্তব্যে বলেন রাজ্যের সরকার এলাকার উন্নয়নের নামে মাতাল চাষ শুরু করেছে। ১০০ দিনের কাজের বকেয়া টাকা কেন্দ্র না দেওয়ায় বিষয়ে বলেন রাজ্যের সরকার পুরোটাই দূর্নীতি করেছে কেন্দ্র তার ধরে ফেলেছে এবং যারফলে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। পুলিশ প্রশাসনের কাছে তিনি আইন অনুযায়ী কাজ করতে বলেন, রাজনৈতিক দলের নেতাদের কথায় না চলার কথা বলেন। 



পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন আগামী পঞ্চায়েত ভোটে দূর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়তে সমমনোভাবাপন্ন দলের একজোট হয়ে লড়াই করার প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানান।



এছাড়া উপস্থিত ছিলেন হাওড়া জেলা কমিটির কার্যকরী সভাপতি নাসিরউদ্দিন মন্ডল, জেলা কমিটির পক্ষে রাজীব আলী লষ্কর,ডা, আফতাব আলম,সেখ মহ, কলিমুল্লাহ, আনোয়ার আলী মল্লিক , রাজ্জাক শিকারী প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...