পথ দূর্ঘটনার প্রতিবাদে পথ অবরোধ,শ্যামপুর




পথদূর্ঘনায় ঘাতক লরিকে ধরার দাবিতে পথ অবরোধ,শ্যামপুরের ধান্দালী মোড়ে। 


গত শনিবার দিনগত রাতে শ্যামপুরের কোলিয়ার কাছে ধ্বজায় কালী পূজো দেখে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হয়েছিল ৩ বাইক আরোহীর।


 অভিযুক্ত লরিচালক কে অবিলম্বে গ্রেফতারের দাবিতে  আজ সকাল থেকে ধান্দালি মোড়ে  রাস্তা অবরোধ করে মৃতার পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা।



 অবরোধকারীদের দাবি অবিলম্বে লরি চালক কে গ্রেফতার করতে হবে এবং রাতে রাস্তায় পুলিশী প্রহরা বাড়াতে হবে। 



 ঘটনাস্থলে গড়চুমুক পুলিশ আউট পোষ্টের পুলিশ,পরে শ্যামপুর থানার ওসি কৃষ্ণেন্দু প্রামানিকের নেতৃত্বে পুলিশ আসে ঘটনাস্থলে আসে। পুলিশের সঙ্গে বচসা হয়।


 উলুবেড়িয়া থেকে শ্যামপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়, রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিভিন্ন গাড়ী দাঁড়িয়ে পড়ে,ব্যাপক যানযটের সৃষ্টি হয়। 



পরে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করেন,প্রায় ২ঘন্টা অবরোধ চলে, পুলিশের পক্ষহতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠে যায় এবং চলাচল স্বাভাবিক হয়।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...