গাড়ী দূর্ঘটনায় ক্ষতিগ্ৰস্থ গাড়ী,শ্যামপুর




রাত প্রায় তিনটে নাগাদ মোল্লাহাট বাসস্ট্যান্ডের কাছে দুর্ঘটনার কবলে পড়ে এই গাড়িটি।স্থানীয় মানুষ জন সূত্রে খবর, 



মদ্যপ অবস্থায় গাড়িতে ছিল ড্রাইভার সহ তিন জন। প্রথমে গাড়িটি একটি বিদ্যুতের স্তম্ভে ধাক্কা মারলে স্তম্ভটি ভেঙে পড়ে।



 নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পর পর কয়েকটি দোকানের দেওয়াল  ভেঙে উল্টে যায়। ভোরে শ্যামপুর থানার পুলিশ এসে গাড়িটিকে নিয়ে যায়। 



অত্যাধুনিক গাড়িটির প্রযুক্তিগত কারনে ভয়ানক এই দুর্ঘটনা ঘটলেও সমস্ত আরোহী প্রাণে বাঁচল। এখনও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...