বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার আবক্ষ মূর্তির উন্মোচন,শ্যামপুর




নিজস্ব প্রতিবেদক,শ্যামপুর, 



 শ্যামপুরের জয়নগর নষ্করপুর ফকির চাঁদ হাইস্কুলের ৭৩তম বর্ষ উপলক্ষে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সন্তোষ কুমার ঘোষের আবক্ষ মূর্তি উন্মোচন ও দুদিন ব্যাপী নানান অনুষ্ঠানের সূচনা হলো বিদ্যালয় প্রাঙ্গনে। 



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলুড় মঠের স্বামী মহারাজ সন্তোষানন্দ,রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের অধ্যাপক শৌভিক কুন্ডু,হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্রীধর মন্ডল,



শ্যামপুর ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলী মোল্লা,খাড়ুবেড়িয়া পঞ্চায়েতের প্রধান অঞ্জনা প্রামানিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার মান্না,সহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ও বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী বৃন্দ, সকালে বর্নাঢ্য প্রভাতফেরি, 



পরে জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন , জাতীয় সঙ্গীত,ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সন্তোষ কুমার ঘোষের আবক্ষ মূর্তির উম্মোচন সহ দুদিন ব্যাপী নানান  অনুষ্ঠানের সূচনা হয়।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...