কুলিয়া সেতুর কাজ শুরু,



নিজস্ব প্রতিবেদক,


বহু প্রতীক্ষিত হাওড়া জেলার দীপাঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। বাগনানের ঘোড়াবেড়িয়া-চিৎনান এবং ভাটোরা এই দুই পঞ্চায়েত রূপনারায়ণ ও মুণ্ডেশ্বরী নদী দিয়ে ঘেরা। 



হাওড়া জেলার ‘দ্বীপাঞ্চল’ নামে পরিচিত এই এলাকাটি। দীপাঞ্চলে প্রায় ৫০ থেকে ৬০ হাজার মানুষের বসবাস। যাতায়াতের ভরসা একমাত্র বাঁশের সেতু। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল কুলিয়ায় একটি পাকা সেতুর। বহু প্রতীক্ষিত সেই কুলিয়ায় পাকা সেতুর কাজের উদ্বোধন করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায়। 



২৯ কোটি টাকা ব্যয়ে এই সেতু তৈরি হবে বলে জানিয়েছেন মন্ত্রী পুলক রায়। আগামী দেড় বছরের মধ্যে যাতে কাজ শেষ করা যায়, আজ কাজের সূচনা করে তেমনটাই আশ্বাস দিয়েছেন  রাজ্যের মন্ত্রী পুলক রায়। বহু প্রতীক্ষিত এই সেতুর কাজের উদ্বোধন দেখে খুশি দীপঞ্চলের মানুষ। সেতু তৈরি হলে দ্বীপাঞ্চলের কয়েক হাজার মানুষ উপকৃত হবে বলে জানান স্থানীয়রা। 


আজকের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ, বাগনানের বিধায়ক অরুনাভ সেন,আমার বিধায়ক সুকান্ত পাল,হাওড়া জেলা পরিষদের সহসভাধিপতি অজয় ভট্টাচার্য, উলুবেড়িয়া মহকুমা শাসক শমীক কুমার ঘোষ প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...