গাড়ী দূর্ঘটনায় মৃত্যু 3,শ্যামপুর

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মর্মান্তিক পরিনতী।
  বাইক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু।
  হাওড়ার শ্যামপুরের কোলিয়া এলাকার ঘটনা।  



জানা গিয়েছে, শনিবার  রাতে হাওড়ার  শ্যামপুরের ধজা  থেকে তিন বন্ধু মিলে বাইকে করে  কালিপুজো দেখে বাড়ি ফেরার পথে কোলিয়া মোড়ে  বাইকে একটি গাড়ির ধাক্কা ঘটনাস্থলেই তিন যুবকের মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে হাওড়ার  গড়চুমুক ফাঁড়ির পুলিশ।







পুলিশ সুত্রে খবর মৃতদের বাড়ি শ্যামপুরের ধান্দালি এলাকায় । কালীপূজা দেখে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় মৃতদের নাম  শান্তনু হাতি,কুন্তল দাস,বিজয় হাতি, বাড়ি ধান্দালী এলাকায় । পুলিশ সূত্রে খবর  মৃত বিজয় হাতি বয়স ২২ পিতা দুশমন্ত হাতি, সান্তনু হাতি বয়স ১৯ পিতা অভিমুণ্য হাতি ও কুন্তল দাস বয়স ১৭ পিতা উৎপল দাস। ধজা থেকে কালী পূজা দেখে ফেরার সময় এই দুর্ঘটনা হয়েছে। 


এদিকে এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এত কম বয়সে এই তিন যুবকের মৃত্যু কেউ মেনে নিতে পারছে না।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...