শর্টফিল্ম ফেষ্টিভ্যাল,শ্যামপুর

বেলপুকুরঃ



শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে ছ'দিনের শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল সোমবার শুরু হয়েছে।



উদ্বোধনী অনুষ্ঠানে পার্থ দে,শর্মিলা দাস,পিয়ানো,তনুময় বেরা সুমন মুখোপাধ্যায় প্রমুখ চলচ্চিত্র ও সিরিয়ালের অভিনেতা ও অভিনেত্রী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ভাষণে চলচ্চিত্র অভিনেতা পার্থ দে বলেন, গ্রামাঞ্চলের কোনও কলেজে এই ধরনের শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল তার অভিজ্ঞতায় প্রথম।
স্বাগত ভাষনে মহাবিদ্যালয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ (টিচার ইনচার্জ)গোবিন্দ প্রসাদ বর্মন বলেন, সিলেবাসের বাইরে গিয়েও এই ধরনের ফেস্টিভ্যাল পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে বাড়তি উৎসাহ যোগাবে। তবে মহাবিদ্যালয়ের প্রতিদিনের পড়াশুনার রুটিন শেষে এই সপ্তাহে প্রতিদিন বিকালে ফিল্ম ফেস্টিভ্যালের "শর্ট ফিল্ম" দেখানো হবে।



মহাবিদ্যালয়ের পক্ষে মাফিজুর রহমান জানান তাঁদের শিক্ষা প্রতিষ্ঠানে ২২টি বিভাগ আছে।এই ২২টি বিভাগের পক্ষ থেকে ফিল্ম ফেস্টিভ্যালে ৫২ টি "শর্ট ফিল্ম" দেখানো হবে।
 উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপকদের পক্ষে অধ্যাপক শ্রীকান্ত নন্দী, প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষে সহিদুল ইসলাম খাঁন, ছাত্র সংসদের পক্ষে  সৌভিক কাপড়ী প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...