বিশ্ব জল দিবসে মানুষকে সচেতনতার বার্তা বাগনান এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে ।
বিশ্ব জল দিবস উপলক্ষে বুধবার বাগনান-১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য অনুষ্ঠান। এদিন সকালে বাগনানের খাদিনান থেকে শুরু হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা,
যা বাগনান শহরের নানা দিক পরিক্রমা করে শেষ হয় বাগনান-১ পঞ্চায়েত সমিতির দপ্তরে। আর এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাগনান-১ নম্বর বিডিও অভিষেক দাস, পাশাপাশি উপস্থিত ছিলেন বাগনান-১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস, পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মাধক্ষ্য সমীর সামন্ত, পঞ্চায়েত সমিতির পূর্ত দপ্তরের কর্মাধক্ষ্য সৈইদুর মীর সহ অন্যান্যরা। এদিকে বিশ্ব জল দিবস উপলক্ষে এদিন শোভাযাত্রা শেষে বাগনান-১ নম্বর পঞ্চায়েত সমিতির দপ্তরে অনুষ্ঠিত হয় এক পথ নাটিকা। যেখানে পানীয় জল অপচয় বন্ধ ও জল সংরক্ষণের বার্তা দেন পথ নাটিকায় অংশগ্রহণকারীরা


