জমজমাট বসন্তোৎসব,শ‍্যামপুর



নিজস্ব প্রতিবেদক, শ‍্যামপুর


জমজমাট বসন্তোৎসব ২০২৩ অনুষ্ঠিত হলো শ‍্যামপুর ফুটবল মাঠে।



 মঙ্গলবার ছিল বসন্তোৎসব এই উপলক্ষে শ‍্যামপুরের সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান আহিরি ডান্স গ্ৰুপের উদ‍্যোগে অনুষ্ঠিত হলো বর্নাঢ্য বসন্তোৎসব ২০২৩, 



প্রায় তিন শতাধিক শিক্ষার্থীদের নিয়ে যেমন বসন্তোৎসব পালিত হলো তেমনি শিক্ষার্থীদের মায়েদের নিয়ে অনুষ্টিত হলো বসন্তোৎসবছর নাচ,দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।



 আহিরি ডান্স গ্ৰুপের কর্নধার নীলোদ্ভা মাইতি মন্ডল জানান শ‍্যামপুরের মতো জায়গায় একটি সুস্থ সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য তিনি প্রানপন চেষ্টা করে চলেছেন। 



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের শিক্ষা, তথ্য ও সংস্কৃতি বিভাগের কর্মাধ‍্যক্ষ শ্রীধর মন্ডল বলেন আহিরী ডান্স গ্ৰুপের সাফল্য করে তিনি বলেন আগামী দিনে এই প্রতিষ্ঠান মহীরুহে পরিনত হবে,



 অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ‍্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির পূর্ত বিভাগের কর্মাধ‍্যক্ষ‍্য কৃষ্ণেন্দু পুরকাইত,বিদ‍্যুত বিভাগের কর্মাধ‍্যক্ষ‍্যা মন্দিরা মন্ডল পঞ্চায়েত সমিতির পক্ষহতে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করবেন বলে জানান।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...