রক্তদান শিবির অনুষ্ঠিত হলো উলুবেড়িয়া আযাদ হিন্দ ক্লাবের 53 তম বর্ষ উপলক্ষে,
শনিবার উলুবেড়িয়া উপ সংশোধনাগারের সামনে রক্তদান শিবির ও বিভিন্ন বিভাগের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দন্ত চিকিৎসা, চক্ষু চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা,ও হোমিওপ্যাথি জগতের স্বনামধন্য চিকিৎসক প্রয়াত ড,হাসান মির্যার সহকারী ড,মুস্তাফিজুর রহমান, ড,জাহিদ মোল্লার উদ্যোগে হোমিওপ্যাথি চিকিৎসা করা হয়।
বিভিন্ন বিভাগের চিকিৎসায় প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্ৰহন করেন।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দপ্তরের মন্ত্রী পুরক রায়,উলুবেড়িয়ার মহকুমা শাসক শমীক কুমার ঘোষ,উলুবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান অভয় কুমার দাস, উপ পৌরপ্রধান সেখ ইনামুর রহমান, চেয়ারম্যান ইন কাউন্সিল সেখ আকবর আলী,পৌরপিতা আলাউদ্দিন মিদ্দে,পৌরমাতা শুক্লা ঘোষ,
উলুবেড়িয়া কলেজের অধ্যক্ষ ড,দেবাশীষ পাল,অধ্যাপক সিরাজ মল্লিক,উলুবেড়িয়া আযাদ হিন্দ ক্লাবের সম্পাদক সেখ ওয়াসেকুল হক,সহ সম্পাদক সেখ নাসিম আহমেদ, সভাপতি সেখ মনিরুল আনাম,সহ সভাপতি মুস্তাফিজুর রহমান,সাংস্কৃতিক সম্পাদক সেখ সানামাজ,সমাজসেবী গৌতম বোষ,দেবাশীষ বন্দোপাধ্যায় সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।




