বুধবার পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় তিনশো জন এই হ্বজ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
২০২৩এ সৌদি আরবে যারা হ্বজ করতে যাবেন এবং সেখানে হ্বজ করতে গিয়ে অবশ্যই পালনীয় কর্তব্য বিষয় নিয়ে প্রর্দশনীর মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগনান খাজুট্টির মল্লিক ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান মধ্যপ্রাচ্যে কর্মরত ডা, সামিনা মল্লিক,
এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ হ্বজ কমিটির সদস্য নাইয়ার ইকবাল হাসমি,প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আয়ুব আলী মোল্লা, তৌহিদ আলম মল্লিক মুদাসসার মোল্লা, আলহাজ্ব আব্দুল হোসেন,হাজী সেখ লিয়াকত আলী,হাজী মহসিন হালদার, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি মুজিবুর রহমান প্রমুখ।





