অসুস্থ লক্ষীপেঁচা উদ্ধার,শ্যামপুর



নিজস্ব প্রতিবেদক,

শনিবার সকাল ১০ টা নাগাদ শ্যামপুরের খাড়ুবেড়িয়া অঞ্চলের ২ নম্বর ব্লকের কৃষ্ণপুর ফুটবল মাঠ থেকে শুভদীপ মন্ডল ওয়াইল্ড লাইভ রেসকিউ টিম অফ শ্যামপুর গ্রুপ বন্যপ্রাণ উদ্ধারকারী সদস্য রবি ভৌমিক  কে ফোন করে জানাই একটি পেঁচা রাস্তার ধারে পড়ে রয়েছে,



খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় ওয়াইল্ড লাইভ রেসকিউ টিম অফ শ্যামপুর গ্রুপে সদস্য কুমার তমাল মন্ডল, এরপর রাস্তাথেকে পেঁচা টিকে উদ্ধার করে।



 এবং লক্ষ্মী পেঁচাটিকে লক্ষ্য করে পেঁচাটি খুবই অসুস্থ, মুখ  থেকে রক্ত ঝরছে,অনুমান করা হয়  অন্য কোনো পাখির সঙ্গে পেঁচাটি মারামারি করে আহত হয়, 



অথবা গাছ থেকে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। পরিবেশকর্মী তমাল কুমার মন্ডল পেঁচাটিকে নিজের কাছে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখে।পরবর্তীকালে উলুবেড়িয়া রেঞ্জার অফিসার রাজেশ মুখোপাধ্যায় কে ফোন করে পুরো বিষয়টা জানান , 



দেরি না  করে ওয়াইল্ড লাইভ রেসকিউ টিম অফ শ্যামপুর গ্রুপ সদস্য।   বনদপ্তরের কর্মীরা পেঁচাটিকে প্রাণী চিকিৎসা কেন্দ্র গড়চুমুকে নিয়ে যায় এবং বনবিভাগের কর্মীরা জানান অসুস্থ পেঁচাটির চিকিৎসা প্রয়োজন।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...