থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অ্যামেচার গেমের অষ্টম আন্তর্জাতিক সাব জুনিয়র যোগাসন প্রতিযোগিতায় ট্র্যাডিশনাল যোগাসন, রিদিমিক যোগাসন ,
প্রতিযোগিতায় স্বর্ণপদক এবং আর্টিস্টিক যোগাসন প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করেন।
আজ শুক্রবার উলুবেড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামার পর প্রিয়ঞ্জনা জানাকে হাওড়া জেলা বডিবিল্ডিং ও যোগাসন অ্যাসোসিয়েশন ,
ওয়েস্ট বেঙ্গল স্টেট যোগ কালচার অ্যাসোসিয়েশন ও অল ইন্ডিয়া যোগ কালচার ফেডারেশন এর অনুমোদিত সংস্থা হাওড়া উলুবেড়িয়া বাগ বডি বিল্ডিং এর পক্ষহতে সংবর্ধনা দেওয়া হয়।
বহু মানুষ উপস্থিত ছিলেন সংবর্ধনা অনুষ্ঠানে।
পরে শ্যামপুরের আমড়দহ অঞ্চলের সীতাপুর গ্রামের মেয়ে প্রিয়ঞ্জনা জানার সাফল্যে গর্বিত ও আনন্দিত প্রিয়াঞ্জনাকে তার বিদ্যালয় নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠের পক্ষ থেকে সংক্ষিপ্ত সংবর্ধনা দেওয়া হয়,
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুনাভ বাজানি সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীবৃন্দ।






