হোয়াইট পিকিং হাঁসের বাচ্চা বিতরন, উলুবেড়িয়া




নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া, 




 পশ্চিমবঙ্গ সামগ্ৰিক অঞ্চল উন্নয়ন পর্ষদ বাগনান শাখার গড়চুমুক ফার্মের পক্ষহতে সোমবার শ্যামপুর ১নং ব্লকের ৭০টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে সাদা হাঁস পালনের জন্য প্রতিটি সদস্যাদের হাতে স১০টি করে সাদা হাঁসের বাচ্চা অর্থাৎ মোট ৭০০টি হাঁসের বাচ্চা ও খাবার ও ঔষধ বিতরণ করা হলো,



 উলুবেড়িয়া ১নং বিডিও অফিস চত্বরে থেকে। উল্লেখ্য সাদা হাঁস পালনের জন্য বেশী করে উৎসাহর প্রধান কারন হলো দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যডমিনটন খেলায় ব্যবহৃত শাটল কক একমাত্র তৈরী হয় উলুবেড়িয়ার যদুরবেড়িয়ায়, এই শাটল কক তৈরি করতে যে সাদা হাঁসের পালকের প্রয়োজন তার বেশীরভাগই মাদ্রাজ থেকে এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে আমদানি করতে হয় তুলনামূলক ভাবে বেশী দাম দিয়ে, 



সাদা হাঁস পালন করলে একদিকে ডিম,মাংস ও পালকের মূল্য পাওয়ার জন্য। এই বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দফতরের মন্ত্রী পুলক রায় বলেন গড়চুমুক ফার্মের উদ্যোগে উলুবেড়িয়া ১নং বিডিও অফিস থেকে হোয়াইট পিকিং হাঁসের বাচ্ছা ও খাবার বিতরন,



 পরিচর্যার বিষয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং এখানে তারা যাতে হাঁসের পালক বিক্রী করে অর্থ উপার্জন করতে পারেন তার ব্যবস্থা করা হবে,


 এবং পরবর্তীতে রাজ্যের বিভিন্ন ব্লকেও এই ব্যবস্থা চালু করা হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজ্যের প্রানীসম্পদ বিকাশ দপ্তরের সচিব সঞ্জয় মুখার্জী, সঞ্চালক ড, উদয়ভানু গাঙ্গুলি, হাওড়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ অজয় কুমার মন্ডল, উলুবেড়িয়ার মহকুমা শাসক শমীক কুমার ঘোষ, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সেখ আকবর আলী,উলুবেড়িয়া ১নং বিডিও নীলাদ্রী শেখর দে, উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা বেগম, গড়চুমুক ফার্মের আধিকারিক নিকুঞ্জ বিহারী সর, উলুবেড়িয়া ১ং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সেখ মফিজুল ইসলাম,


 কর্মাধ্যক্ষ সুজায়েত হোসেন,অনুপ বেরা,শুভ্রা দাস, ধুলাসিমলা পঞ্চায়েতের প্রধান গোপীনাথ ব্যানার্জী,চন্ডীপুর পঞ্চায়েতের প্রধান সেখ রেজাউল হক,সহ একাধিক পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...