কালীমন্দির প্রতিষ্ঠা ও এই উপলক্ষে ৬দিন ব্যাপী মেলা,খেলা,ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হলো শ্যামপুরের রাধানগর কালীমাতা সংহতি মার্কেট ও রাধানগর বৈঁচি আমরা সবাই এর উদ্যোগে রাধানগর ফুটবল মাঠে।
দীর্ঘ ৫০বৎসরের প্রাচীন কালীমাতা মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন হাওড়া জেলা পরিষদের তথ্য ও সংস্কৃতি ও ক্রীড়া বিভাগের কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল,
এছাড়া আরো উপস্থিত ছিলেন শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু পুরকাইত, কর্মাধ্যক্ষ নবকুমার সাঁতরা,
কর্মাধ্যক্ষ নির্মল বেরা,খাড়ুবেড়িয়া পঞ্চায়েতের প্রধান অঞ্জনা প্রামানিক,নীলকমল হাজরা, প্রদীপ কুমার সাউ,ব্রজগোপাল আদক প্রমুখ।




