ওয়াটার ক্যারিয়ার ও সুইপার ইউনিয়নের সম্মেলন, উলুবেড়িয়া



   ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এর অধীন জেলা সহ আর, আই দপ্তরে (ওয়াটার ক্যারিয়ার ও সুইপার) 'কর্মবন্ধুরা' অফিসে গ্রুপ ডি কর্মচারী না থাকায়  অফিস খোলা , জল ঝাট দেওয়া, কাগজপত্র গুছিয়ে রাখা ,নোটিশ বিলি করা, আর আই এর তদন্তকার্যে এক অফিস থেকে অন্য অফিসে চিঠি বয়ে নিয়ে যাওয়া এবং দুয়ারে সরকার এর মতো গুরুত্বপূর্ণ কাজগুলো- গ্রুপ ডি কর্মচারীর মত দায়িত্ব নিয়ে কাজ করছে।



 একসময় এই হতভাগা কর্মবন্ধুর পাশে দাঁড়ানোর কেউ ছিল না।  শ্রমিক সংগঠন এ আই ইউ টিউসি অনুমোদিত "ওয়াটার ক্যারিয়ার ও সুইপার ইউনিয়ন" গঠিত হয়। এই ইউনিয়নের বহু সংগ্রামের মাধ্যমে আজ কর্মবন্ধুদের বেতন ৩০ টাকা থেকে আজ ৩ হাজার টাকা হয়েছে।



 বহু  চড়াই উতরাই পথ বেয়ে কর্মবন্ধুদের বোনাস, বকেয়া বেতনও আদায় হয়েছে । শুধু তাই নয়, মৃত বা অবসরপ্রাপ্ত কর্মীর পরিবর্তে ওই পরিবারের একজন চাকরিও পাচ্ছে। যে সংগ্রামের ফসল হাওড়া জেলার কর্মীরাও পাচ্ছে বা পেতে চলেছে।



 এমনকি সম্প্রতি ডাইরেক্টর অফিস থেকে কর্মবন্ধুদের গ্রুপ ডি কর্মচারীর স্বীকৃতির প্রস্তাব এসেছে একমাত্র ল্যান্ড দপ্তরেই। এটা বুঝতে কারুর অসুবিধে হওয়ার কথা নয় যে- একমাত্র ল্যান্ড দপ্তরে কর্মবন্ধুদের এই ইউনিয়ন এর দীর্ঘ সংগ্রামের মাধ্যমে এই সুফল গুলি পাচ্ছে বা পেতে চলেছে । 



ইতিমধ্যে হাওড়া জেলা ওয়াটার ক্যারিয়ার সুইপার ইউনিয়নও এই জেলার সমস্ত বি এল আর ও, এস ডি এল আর ও এবং ডি এল আর ও অফিসে বিক্ষোভ, অবস্থান ও ডেপুটেশনের সংগঠিত করেছে। 
 তারই ধারা পথে সমস্ত দপ্তরের ওয়াটার ক্যারিয়ার ও সুইপারদের কর্মবন্ধুদের সংগঠিত করে কর্মবন্ধুদের গ্রুপ ডি কর্মচারী স্বীকৃতি আদায়ের লক্ষ্যে-  ৫ই মার্চ উলুবেড়িয়া নোনা হাই স্কুলে হাওড়া জেলা ওয়াটার ক্যারিয়ার ও সুইপার ইউনিয়নের তৃতীয় সম্মেলন  হয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এই ইউনিয়নের রাজ্য সভাপতি, সমর মাঝি।



 এছাড়াও আগামী দিনে আন্দোলনের রূপরেখা তুলে ধরেন হাওড়া জেলা ইউনিয়নের বিদায়ী সম্পাদক নিখিল বেরা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মহিলা সংস্কৃতি সংগঠনের রাজ্যসংগঠক মিনতি সরকার এবং হাওড়া জেলা আশা কর্মী ইউনিয়নের কোষাধ্যক্ষ পম্পা সরকার ।



 সম্মেলনের শেষে অসিত মালিকে সভাপতি, শ্যামল মাইতিকে সম্পাদক, পিন্টু হাজরাকে সহসম্পাদক ও চঞ্চলা পালকে কোষাধ্যক্ষ করে শক্তিশালী কমিটি গঠিত হয়

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...