হাওড়া জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে শ্যামপুরে অনুষ্ঠিত হলো হাওড়া জেলা পঞ্চায়েত সম্মেলন,
শনিবার শ্যামপুর ২নং ব্লক কংগ্রেসের ব্যবস্থাপনায় শ্যামপুরের বেলপুকুর আই টি আই কলেজের বিপরীতে একটি হলে অনুষ্ঠিত হলো জেলা কংগ্রেসের পঞ্চায়েত সম্মেলন।
বর্তমান শাসক দলের জেলা পরিষদের সদস্যার স্বামী মঞ্জুর আলমের নেতৃত্বে ২০টি পরিবার দলত্যআগ করে কংগ্ৰেসে যোগদান করেন।
দলীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই সম্মেলনের সূচনা করেন হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি পলাশ ভান্ডারী,
আরো উপস্থিত ছিলেন বর্ষীয়ান কংগ্রেসের নেতা প্রদেশ কংগ্রেসের সহসভাপতি অসিত মিত্র, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পঞ্চায়েত সেলের চেয়ারম্যান নেপাল মাহাতো।শ্যামপুর ২নং ব্লক কংগ্রেসের সভাপতি আতিয়ার রহমান খান,শ্যামপুর ১নং ব্লক কংগ্রেসের সভাপতি মহানন্দ রায়, আবুল কালাম নাজির,সমর রায়চৌধুরী প্রমুখ।




