উলুবেড়িয়ার বড় গুমুকবেড়িয়া পশ্চিমপাড়া জামা মসজিদ উদ্বোধন হলো।
শুক্রবার মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হিন্দের হাওড়া জেলা সভাপতি ডাক্তার নুর আহমদ মোল্লা সাহেব,
ডাক্তার আম্বিয়া সাহেব, মাদ্রাসা নাইমিয়া তালিমুল কুরআন এর শিক্ষক মুফতি রমিজুল সাহেব,শিক্ষক আরিফুল রহমান ।
খুতবা এবং পবিত্র জুম্মার নামাজ পরিচালনা করেন মাদ্রাসা ফাতিমাতুজজাহারা বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মুফতি মুজিবর রহমান সাহেব।
উপস্থিত সকলের জন্য নামাজের পর খাওয়া দাওয়ার ব্যাবস্থা করেন মসজিদ কমিটি।
মসজিদ কমিটির সেক্রেটারি সেখ মুস্তাকিম এবং সভাপতি সেখ আকবর সাহেব এবং অন্যান্য সকল সদস্য বৃন্দের প্রচেষ্টায় এবং গ্রামবাসীর সহযোগিতায় নির্মিত এই মসজিদে সকল দল ও মতের মানুষ এর জন্য দ্বার খোলা থাকবে বলে বক্তব্যে জানান।






