দুয়ারে ডাক্তার, উলুবেড়িয়া,শ্যামপুর



নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া,



 দুয়ারে ডাক্তার পরিষেবা শুরু হলো উলুবেড়িয়ার সমরুক হাইস্কুলে ও শ্যামপুরের গোবিন্দপুর নিত্যলাল বালিকা বিদ্যালয়ে, 



বর্ষীয়ান ৭৮বৎসরের বৃদ্ধ পরশুরাম কয়াল বলেন  বার্ধক্য জনিত সমস্যার কারণে কোথাও যাতায়াত করা যায়নি, দুয়ারে ডাক্তার পরিষেবায়  চিকিৎসা করতে সুবিধা হলো,একই মত পোষণ করেন ৭৫বৎসরের বৃদ্ধা স্বরস্বতী বাছাড়,৭৯বৎসরের বৃদ্ধ গোপাল মন্ডল বলেন লাঠি ধরে চলাফেরা করতে হয়, ঠিক মতো চলাচল করতে অসুবিধা হয় ঠিক মতো ডাক্তার দেখাতে পারিনি, দুয়ারে ডাক্তার পরিষেবায় আমাদের মতো বয়ষ্ক মানুষদের জন্য এক আশীর্বাদ।



 মঙ্গলবার উলুবেড়িয়ার সমরুক হাইস্কুলে দুয়ারে সরকারের পরিদর্শনে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দফতরের মন্ত্রী পুলক রায়, হাওড়া জেলা শাসক শ্রীমতি মুক্তা আর্য, অতিরিক্ত জেলা শাসক পঞ্চায়েত সৌমেন পাল, অতিরিক্ত জেলা শাসক সাধারণ নীতিন যাদব,হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় কুমার ভট্টাচার্য, উলুবেড়িয়া মহকুমা শাসক শমীক কুমার ঘোষ, উলুবেড়িয়া ১,নং বিডিও নীলাদ্রী শেখর দে, উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা বেগম, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অজয় কুমার মন্ডল প্রমুখ।



 অপরদিকে শ্যামপুরের গোবিন্দপুর নিত্যলাল বালিকা বিদ্যালয়ে দুয়ারে ডাক্তার পরিষেবায় উপস্থিত ছিলেন বিধায়ক কালীপদ মন্ডল, শ্যামপুর ২নং বিডিও ফারহানাজ খানম,শ্যামপুর নং বিডিও তন্ময় কার্যী,শ্যামপুর ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলী মোল্লা প্রমুখ।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...