উলুবেড়িয়া-১ব্লকের হাটগাছা-১নং অঞ্চলের বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের "বৃক্ষাসখা জন্মমাস "
মানব ও প্রকৃতির এক অভূতপূর্ব মেলবন্ধন।বিদ্যালয়ের বর্তমান ছাত্র-ছাত্রী সংখ্যা 182 জন।
বিদ্যালয়ের প্রতিটি ছাত্র-ছাত্রীরা নামে আছে একটি করে গাছ।সারাবছর শিশুরা তার নামাঙ্কিত সেই গাছের পরিচর্চা করে।
প্রতি মাসে যত সংখ্যক শিশুর জন্মদিন থাকে ,সেই সংখ্যক শিশুর জন্মমাস পালন করা হয় তাদের জন্মমাসের শেষের কোনো একটি নির্দিষ্ট দিনে।
শিশুদের বার্থডে ক্যাপ পরিয়ে ,ব্যান্ড বাজিয়ে ,নিজের নিজের বন্ধু গাছের গোড়ায় নিয়ে গিয়ে ,তাদের নিজের হাতে তৈরি রাখি (যাতে বিভিন্ন সামাজিক বার্তা দেওয়া থাকে )বন্ধু গাছকে পরিয়ে আগামীতে সুস্থ পরিবেশ গঠনের লক্ষে বৃক্ষাসখা কে আপন করে নেয়।
শিশুদের মায়েদেরও আমন্ত্রণ জানানো হয়,মায়েরা নিজের শিশুকে পায়েস খাইয়ে আশীর্বাদ করে জন্মমাসের মধ্যাহ্ন ভোজনে আনন্দের সাথে অংশগ্রহণ করেন।
বিদ্যালয়ের প্রতিটি জন্মমাসেই নিয়ম করে উপস্থিত থাকেন সামাজিক ও প্রশাসনিক ভাবে প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যক্তি,সমাজ সেবী, পরিবেশ কর্মী।
ফেব্রুয়ারি 2023 বর্ষের বৃক্ষাসখা জন্মমাস বর্তমান সামাজিক ও পরিবেশের ক্ষেত্রে এক অনন্য অসাধারণ ছাপ রেখে গেলো।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রাজদূত সামন্ত বলেন, বর্তমানে সারা বিশ্বে ফিসিং ক্যাট ফেব্রুয়ারি পালিত হচ্ছে ।
সেই উদ্দেশ্য কে মাথায় রেখে ,হাওড়া যৌথ পরিবেশ সমিতির পরিচালনায় ও আন্তর্জাতিক Fishing cat conservation project এর সহযোগিতায় তথ্যচিত্রের মাধ্যমে পরিবেশিত হলো -বিপন্ন জলাভূমি ও বিপন্ন বাঘরোল ,এদের বাঁচান।ফিসিং ক্যাট ফেব্রুয়ারি যাতেকরে শিশুমনকে বেশি করে প্রভাবিত করতে পারে তারজন্য, এইমাসে বিশেষ করে আমাদের বাংলার গর্ব আমাদের রাজ্য প্রাণী বাঘরোল এর ছবি সমন্বিত "বাঁচাও বাঘরোল"প্রতীকী ছবি দ্বারা রাখি বানিয়ে শিশুরা তাদের বন্ধু গাছকে,আজকের বৃক্ষাসখা জন্মমাসে উপস্থিত অতিথি বৃন্দকে , রাখি বেঁধে বিষয়টিকে আরো উদ্দেশ্য মুখী ও প্রাণবন্ত ক
করেতলে ।
এই বিষয়ে বিদ্যালয়ের বর্তমান ,প্রাক্তন ছাত্র-ছাত্রী ,অভিভাবক বৃন্দ ,এলাকার বিশিস্ট কিছু গুণীজন ,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সকলকেই তথ্যচিত্রের মাধ্যমে আলোচনা করে সচেতনতা বৃদ্ধি করা হয়।এরফলে এই সচেতনতা শিবিরে উপস্থিত সকলেই সমৃদ্ধ হয়।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক, এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ বিদ্যালয়ের এই উদ্যোগ কে সাধুবাদ জানান।









