প্রানী সম্পদে নতুন দিশা



নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া, 



 পশ্চিমবঙ্গ সামগ্ৰিক অঞ্চল উন্নয়ন পর্ষদ বাগনান শাখার গড়চুমুক ফার্মের পক্ষহতে সোমবার শ্যামপুর ১নং ব্লকের ৫০টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে সাদা হাঁস পালনের জন্য প্রতিটি সদস্যাদের হাতে স১০টি করে সাদা হাঁসের বাচ্চা ও খাবার ও ঔষধ বিতরণ করা হলো,



 উল্লেখ্য সাদা হাঁস পালনের জন্য বেশী করে উৎসাহর প্রধান কারন হলো দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যডমিনটন খেলায় ব্যবহৃত শাটল কক একমাত্র তৈরী হয় উলুবেড়িয়ার যদুরবেড়িয়ায়,



 এবং শাটল কক তৈরি করতে মে সাদা হাঁসের পালক প্রয়োজন তার বেশীরভাগই মাদ্রাজ থেকে এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে আমদানি করতে হয় বেশী দাম দিয়ে, সাদা হাঁস পালন করলে একদিকে ডিম,মাংস ও পালকের মূল্য পাওয়ার জন্য। 



এই বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দফতরের মন্ত্রী পুলক রায় বলেন গড়চুমুক ফার্ম থেকে হাঁস বাচ্ছা ও খাবার বিতরন, পরিচর্যার বিষয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং এখানে তারা যাতে হাঁসের পালক বিক্রী করে অর্থ উপার্জন করতে পারেন তার ব্যবস্থা করা হবে, 



এবং পরবর্তীতে উলুবেড়িয়া ১নং ও শ্যামপুর ২নং ব্লকেও এই ব্যবস্থা চালু করা হবে।



 অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজ্যের প্রানীসম্পদ বিকাশ দপ্তরের সঞ্চালক ড, উদয়ভানু গাঙ্গুলি, হাওড়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ অজয় কুমার মন্ডল,জেলা পরিষদের সদস্য আরবী ধুল,শ্যামপুর ১নং বিডিও তন্ময় কার্যী, শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ নাসরিন,



 গড়চুমুক ফার্মের আধিকারিক নিকুঞ্জ বিহারী সর,বালিচাতুরী পঞ্চায়েতের প্রধান শ্যামল কুমার পুরকাইত,বেলাড়ী পঞ্চায়েতের উপপ্রধান ঝুম্পা রায় প্রমুখ।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...