উলুবেড়িয়া ৩১নং ওয়ার্ডের শা পাড়া মসজিদ কমিটির উদ্যোগে এবং আশা ভবন সেন্টারের আয়োজনে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।মূলত এই সচেতনতা শিবিরটা স্কুলছুট বাচ্চাদের স্কুলে ফেরানো,বাল্যবিবাহ রোধ,মাদকও নেশা মুক্ত রোধ করে সমাজের মূল স্রোতে ফেরানো নিয়ে এই সচেতনতা শিবির।
আজকে এই সচেতনতা শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩১নং ওয়ার্ডের কাউন্সিলর তথা উলুবেড়িয়া পৌরসভার উপ-পৌরপ্রধান জনাব ইনামুর রহমান,এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক স্বপন চেটেল,আশা ভবন সেন্টারের ডিরেক্টর জন মেরি বারুই সহ বিশিষ্টজনেরা।
মূলত সমাজের পিছিয়ে পড়া মেয়েদের পড়াশোনার,তাদের খেলাধূলা,তাদের খাওয়া-দাওয়া আশা ভবন সেন্টারে 'ওপেন শেল্টার'নামে একটা প্রকল্প চলছ।
ইনামুর রহমান বলেন"বর্তমানে দিনে সমাজের অনেক বাচ্চারা অপকর্মে জড়িয়ে পড়ছে বর্তমান এই সমস্ত সমাজের অপকর্মের আমাদের কড়া হাতে দমন করতে হবে পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মেয়েদের পড়াশোনার জন্য স্কুলের জন্য আশা ভবন সেন্টারেকেও সাধুবাদ জানিয়েছেন তিনি।ডিরেক্টর জন মেরি বারুই বলেন যে"সমাজের পিছিয়ে পড়া ব্যক্তিদের জন্য আশা ভবন সেন্টার সর্বদা কাজ করে চলেছে"।
ওপেন শেল্টার স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবক-অভিভাবিকারা,স্থানীয় মানুষজন ও স্থানীয় কচিকাচারা মিলিয়ে শ্রোতা হিসেবে ১০০০জনের বেশি উপস্থিত ছিলেন।




