জামাআতে ইসলামী হিন্দ, উলুবেড়িয়া অঞ্চলের পরিচালনায় পারিবারিক বিবাদ নিষ্পত্তির জন্য একটি ফ্যামিলি কাউন্সেলিং সেন্টার উদ্বোধন করা হল আজ ০৫/০২/২০২৩ বেলা ২:৩০ মিনিটে সমরুক ,কবি ইকবাল পাঠাগারে।
উদ্বোধনী অনুষ্ঠান শুরু করা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন জনাব আব্দুল হাই সাহেব।
কুরআনের আলোকে বিবাদ মীমাংসা এই বিষয়ের উপর বক্তব্য রাখেন জনাব আব্দুর রাজ্জাক সাহেব।
পরে প্রারম্ভিক ভাষণ দেন মাও: মাহফুজ ফালাহি সাহেব(কনভেনর, ফ্যামিলি কাউন্সেলিং সেন্টার)।
ফ্যামিলি কাউন্সেলিং সেন্টার কি ও কেন? এই গুরুত্তপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন সাবেক আঞ্চলিক নাজিম জনাব আব্দুল মান্নান সাহেব।
মুসলিম সমাজে ফ্যামিলি কাউন্সেলিং সেন্টার ও দারুল কাযার গুরুত্ব এই বিষয়ের উপর বক্তব্য পেশ করেন জনাব মাওলানা মুজাফফর সাহেব।
এছাড়া উপস্থিত ছিলেন JIH উলুবেড়িয়া অঞ্চলের আঞ্চলিক নাজিম জনাব হানিফ মোল্লা সাহেব,
সহকারী আঞ্চলিক নাজিম সেখ মোহাম্মদ আরিফুল্লা সাহেব, ভাই আলিশা, ও জামাআতের কর্মী বৃন্দ সহ প্রায় একশত দ্বীন দরদী মানুষ।







