এছাড়াও উপস্থিত ছিলেন কাজিয়িখালি শ্রী অরবিন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক থেকে শিক্ষিকা সহ রাজশেখর সহ ও দীপাঞ্জন রায় প্রমূখ।
মূলত সরকারি প্রকল্পগুলির মধ্যে সবুজ সাথী প্রকল্পে সাইকেল লাভের প্রবণতায় ছাত্রছাত্রীদের স্কুলে আসার সংখ্যা বেড়েছে। তার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে প্রতিটি ক্লাসের পাশের মাধ্যমে বিভিন্ন রকম যে প্রকল্প চালু করেছে তাতে আগের থেকে বর্তমানে পড়াশোনার অনেক উন্নতি হয়েছে বলে মনে করা হচ্ছে।
কারণ ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনার মাধ্যমে বিভিন্ন প্রকল্পের আর্থিক অনুদান পাচ্ছেন তাদের পড়াশোনা অগ্রগতির জন্য।
যার জন্য অনেক বেশি বেশি গ্রামের ছেলে মেয়েরা স্কুলগুলোতে আসছেন পড়াশোনার জন্য। এরফলে ভবিষ্যতে উন্নতি সাধন করে নিজেদের পায়ে দাঁড়াচ্ছে এই সকল ছাত্র-ছাত্রীরা।




