বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য, উলুবেড়িয়া



হাওড়া জেলা ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১০০মিটার দৌড় বিভাগে হাওড়া জেলায় প্রথম হয়েছে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে র বহিরা অঞ্চলের মহিশালী গ্রামের বাসিন্দা শুভশ্রী প্রামানিক ।



জলপাইগুড়িতে রাজ্য  ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য রওনা দেবে সে।শুভশ্রী প্রামানিক উলুবেড়িয়া উত্তর চক্রের মহিশালী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ।বাবা আশুতোষ প্রামানিক পেশায় ক্ষেতমজুর ।শুভশ্রীর এই সাফল্যে খুশির হাওয়া বিদ্যালয়ে ও তার  পরিবারে।শুক্রবার হাওড়ার পদ্মশ্রী  শৈলেন মান্না স্টেডিয়ামে জেলা প্রাথমিক স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার ১০০ মিটার দৌড়ের ফাইনাল অনুষ্ঠিত হয় ।সেই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে শুভশ্রী ।



এর আগে উলুবেড়িয়া মহকুমার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড় বিভাগে শুভশ্রী  প্রথম হয়েছিল ।



ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিব্যেন্দু সামুই বলেন,রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা হবে জলপাইগুড়ি ।তার আগে গঙ্গাধরপুর বি.এড কলেজ গ্রাউন্ড ক্যাম্পে শুভশ্রীদের ট্রেনিং দেওয়া হবে বলে জানান জেলা প্রাথমিক বিদ্যালয়ের চেয়ারম্যান শ্রী কৃষ্ণ ঘোষ মহাশয়।



শুভশ্রী পড়াশোনায় যেমন ভালো তেমন দৌড় বিভাগে প্রথম হয়ে জেলা তথা বিদ্যালয়ের মান বাড়াল ।আশাকরি জলপাইগুড়িতে রাজ্য ক্রীড়া প্রতিযোগিতাতেও ভালো ফল করবে শুভশ্রী প্রামানিক ।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...