আহত লক্ষীপেঁচা উদ্ধার,শ্যামপুর



অসুস্থ লক্ষী পেঁচা উদ্ধার হলো শ্যামপুর থেকে, রবিবার সকাল ছটা নাগাদ শ্যামপুরের ডিহি মন্ডল ঘাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার  দক্ষিণ পাড়া থেকে। শ্যামপুরের কলেজ ছাত্র দেবজিৎ সামন্ত স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড লাইভ অফ শ্যামপুর গ্রুপের  বন্যপ্রাণ উদ্ধারকারী শেখ জাকির হোসেন কে ফোন করে বিষয়টি জানায় যে একটি পেঁচা অসুস্থ অবস্থায় পুকুরের ধারে পড়ে রয়েছে। 



খবর পাওয়া মাত্র পরিবেশকর্মী শেখ জাকির হোসেন ঘটনাস্থলে পৌঁছায় এবং এরপর অসুস্থ  পেঁচা টিকে উদ্ধার করে। শেখ জাকির হোসেন বলেন এটি লক্ষী পেঁচা পুকুরে  কাদা মাটিতে পড়েছিল খুবই অসুস্থ ডান চোখের নিচ থেকে রক্ত ঝরছে,অনুমান অন্য কারো সঙ্গে মারামারি করেছে তাই গুরুতর আহত হয়েছে। শেখ জাকির হোসেন পেঁচা টিকে কিছুক্ষণ নিজের কাছে  পর্যবেক্ষণে রাখে । 



পরবর্তীকালে উলুবেড়িয়া রেঞ্চ অফিসার রাজেশ মুখোপাধ্যায় কে ফোন করে পুরো বিষয়টা জানায়, এর কিছুক্ষণের মধ্যেই বনবিভাগের কর্মীরা এসে অসুস্থ লক্ষী পেঁচাটিকে গড়চমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...