শ্যামপুর বইমেলা ২০২৩ শুরু হলো শ্যামপুর ফুটবল মাঠে।
বইমেলা চলবে আগামী ২০শে ফেব্রুয়ারি পর্যন্ত। শ্যামপুর ফুটবল মাঠে প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতা কেটে শ্যামপুর বইমেলা ২০২৩ র শুভ উদ্বোধন করলেন কবি শুভ দাশগুপ্ত, শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল,শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ নাসরিন, হাওড়া জেলা পরিষদের শিক্ষার কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল, বিশিষ্ট সমাজসেবী উত্তম রায়চৌধুরী।



