বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা রাজ্যের চাম্পিয়ন মইনুদ্দিন



নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া, 



হাওড়ার শ্যামপুর পূর্ব চক্রের  কাঁটাখোলা প্রাথমিক বিদ্যালয় এর তৃতীয় শ্রেণীর ছাত্র মইনুদ্দিন খাঁন মুখ উজ্জ্বল করলো হাওড়া জেলার । 


মইনুদ্দিন খাঁন কাঁটাখোলা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর  ছাত্র ।



 শ্যামপুর পূর্ব চক্র এলাকায় এখন সাজো সাজো রব। 



এলাকাবাসীদের মতে মইনুদ্দিন এখন হাওড়া জেলার গর্ব  । 



জানা গিয়েছে  ১০০ মিটার( বিভাগ -খ)দৌড়ে পশ্চিম বঙ্গের মধ্যে প্রথম হয়েছে সে । 



উল্লেখ্য গত ইংরেজি ১৮ ও১৯ ফেব্রুয়ারি জলপাইগুড়িতে অনুষ্ঠিত হয় প্রাথমিক বিদ্যালয়ের রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতা। 



সেই প্রতিযোগিতায় প্রথম হয় মইনুদ্দিন খাঁন। আজ মঙ্গলবার হাওড়ার শ্যামপুরে কাঁটাখোলা প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হলো   । 


তার হাতে দেওয়া হল ফুল মিষ্টি ও উপহার । স্কুলের সকলেই খুশি মইনুদ্দিনের এই সাফল্যে।  এদিন সম্বর্ধিত হয়ে খুশি মইনুদ্দিন নিজেও। 



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...