শহীদ স্মরণে, উলুবেড়িয়া



পুলওয়ামা কান্ডে নিহত সেনা জওয়ান শহীদ বাবলু সাঁতরার স্মৃতি বাঁচিয়ে রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন স্ত্রী মিতা সাঁতরা, উল্লেখ্য ২০১৯ সালের ১8ই ফেব্রুয়ারি সারা দেশে যখন মহাসাড়ম্বরে পালিত হচ্ছিল ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স দিবস,



 ঠিক সেই মুহূর্তেই হটাৎ করেই ভারতীয় সেনাবাহিনীর উপর দুষ্কৃতীদের কালো ছায়া নেমে আসে কাশ্মীরের পুলওয়ামায় ওই দিন ভারতের নিরাপত্তা কর্মীদের বহনকারী একটি গাড়ি বহর জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথোপোড়া অতিক্রমকালে জম্মু শ্রীনগর জাতীয় সড়কে একটি বাহন-বাহিত আত্মঘাতী বোমা হামলার শিকার হয়।এই ঘটনায় নিহত হয় ৪০জন ভারতীয় সেনা।



 অন্ধকার নেমে আসে হাওড়ার বাউড়িয়ার সাঁতরা পরিবারে। ওই ঘটনায় শহীদ হয় হাওড়ার বাউড়িয়ার বাবলু সাঁতরা। এই ঘটনার পর থেকে ১8ই ফেব্রুয়ারি দিনটি ভারতীয়রা অলিখিত ভাবে ভালোবাসা দিবসের পাশাপাশি কালো দিবস হিসাবে পালন করে আসছে।



 আজ মঙ্গলবার সেই পুলওয়ামা হত্যাকাণ্ডের চতুর্থ বর্ষপূর্তি। সেই উপলক্ষে শহিদ জওয়ান শ্রী বাবলু সাঁতরার স্মৃতির উদ্দেশ্যে তাঁর স্ত্রী মীতা সাঁতরার উদ্যোগে বিবেকবীর নামক সেচ্ছাসেবী সংঘটনের ব্যবস্থাপনায় আজ সকাল ৯ টা নাগাদ বাউড়িয়ার চককাশি বিবেকানন্দ পল্লীতে শহীদ বাবলু সাঁতারা স্মৃতি স্মরনে প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীকে খাতা-পেন এবং কিছু টিফিন তুলে দেওয়া হয়। 



শহীদ সেনা জওয়ান স্বামীকে হারানোর বেদনা ভুলে তাঁর স্মৃতির উদ্দেশ্য এই ধরনের উদ্যোগ গ্রহনকে সাধুবাদ জানিয়েছেন সমাজের প্রতিটি স্তরের মানুষ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...