ছাত্রছাত্রীদের বইমুখী করতে উদ্যোগ,শ্যামপুর



ছাত্রছাত্রী তথা কিশোর ও যুবসমাজকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে হাওড়া জেলার শ্যামপুরের নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠের নবতম প্রয়াস "বইমন মেলা"।



 স্বেচ্ছাসেবী সংগঠন "এডুচেঞ্জ"এর সহায়তায় ১০ই ও ১১ই ফেব্রুয়ারী, 


২০২৩ অনুষ্ঠিত হয়ে চলেছে এই বইমেলা। ছাত্রছাত্রী, অভিভাবক ও আশেপাশের মানুষজনের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। 


তাঁরা উপস্থিত হয়ে বই দেখছেন ও কিনে নিয়ে যাচ্ছেন। 



কলকাতায় এখন চলছে আন্তর্জাতিক বইমেলা। তারই কিছুটা আস্বাদ পাচ্ছে এই প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রী তথা মানুষজন। 



অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্যামপুর উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শীকা মাননীয়া মধুরিমা দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুনাভ বাজানি, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তাপস কুমার পাল, শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস সহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী বৃন্দ।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...