বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, উলুবেড়িয়া



উলুবেড়িয়া দক্ষিণ চক্রের প্রথমিক বিদ্যালয় নিম্ন বুনিয়াদি ও শিশু শিক্ষা কেন্দ্র সমুহের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হলো উলুবেড়িয়ার ধুলাসিমলা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।



 বুধবার উলুবেড়িয়া দক্ষিণ চক্রের মোট ৬৭টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন বিভাগের ৩৪টি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।



 বিভিন্ন সময়ের দেশের গৌরবান্বিত মহিলাদের ছবি প্রদর্শন করা হয়, জাতীয় পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন ও নাচের মাধ্যমে শুরু হয় বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত মন্ত্রী পুলক রায়, হাওড়া জেলা পরিষদের সদস্যা করবী ধুল,



 উলুবেড়িয়া দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শিকা শ্রীমতি শুভ্রা সমাদ্দার, 



উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ফারুক মল্লিক,শিক্ষা কর্মাধ্যক্ষা শুভ্রা মন্ডল,ধুলাসিমলা পঞ্চায়েতের প্রধান গোপীনাথ ব্যানার্জী, 



তপনা পঞ্চায়েতের প্রধান কাজলী বাগ,হাটগাছা ২নং পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুমার পাল, শিক্ষক সমিতির নেতা কিংকর মন্ডল,গৌতম রায়চৌধুরী,রনজিত ঘরামী, বিশিষ্ট চিকিৎসক ডা, রামকৃষ্ণ গের,সমাজসেবী দেবাশীষ বন্দোপাধ্যায় প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...