শ্যামপুরে বাঘরোল হত্যাকান্ডে ধৃত 2জন,



বুধবার শ্যামপুরের বাললিচাতুরী পঞ্চায়েতের ভগবানপুরে একটি বন্যপ্রানী বাঘরোল কে হত্যা করা হয় খবরটি স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের শহর শ্যামপুর (হাওড়া বাসী) র কাছে গোপনে খবর আসে, বালিচাতুরি জি পির ভবানীপুর গ্রামের বাসিন্দা মিন্টু কাড়াল প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া বন্য প্রাণী বাঘরোল ( যা আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হিসেবে পরিচিত ) হত্যা করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। 



স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষহতে সঙ্গে সঙ্গে  গড়চুমুক ফরেস্টের রেঞ্জারের সঙ্গে যোগাযোগ করেন। তারপর রেঞ্জার ও ডি এফ ও র  তৎপরতায় ঐ ব্যক্তিকে এবং সঙ্গী অপরজন পলাশ মন্ডলকে গ্রেফতার  করে,এবং মৃত বাঘরোলটিকেও উদ্ধার করে নিয়ে যায়। বৃহস্পতিবার বাঘরোল হত্যাকান্ডে ধৃত দুজনকে বৃহস্পতিবার উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক দুজনকে চোদ্দদিনের জেলহাজতে পাঠায়।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...