পঞ্চায়েত ভোটের আগে ফের উদয়নারায়ণপুরে বড়সড়ো ভাঙ্গন বিজেপিতে।
গত বিধানসভা নির্বাচনে উদয়নারায়নপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুমিত রঞ্জন কাঁড়ার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ও নিত্য প্রয়োজনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে উদয়নারায়নপুরের ভবানীপুরে প্রতিবাদ সভা করে উদয়নারায়নপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস।
সেই সভাতেই তৃণমূলের দলীয় পতাকা তুলে নিলেন বিধানসভার নির্বাচনের প্রতিদ্বন্দ্বী তথা বর্তমান উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজার হাত থেকে ।
এদিন দু'হাজার কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয়।
এই যোগদানের ফলে পঞ্চায়েত ভোটের আগেই কার্যত বিরোধী শূন্য হয়ে পড়লো উদয়নারায়নপুর কেন্দ্রের পঞ্চায়েতগুলি।




