প,ব, আশাকর্মী ইউনিয়নের হাওড়া জেলা গ্ৰামীন সম্মেলন, উলুবেড়িয়া।
কেন্দ্র ও রাজ্য সরকার আশাদের কাজের প্রশংসা করে নানান সম্মানে ভূষিত করছে,
সার্টিফিকেট দিচ্ছে কিন্তু আশা কর্মীদের কোন বরাদ্দ বাড়ছে না তারা আশা কর্মীদের সরকারি কর্মচারীর মর্যাদা না দিয়ে চুক্তিভিত্তিক এবং ভলেন্টিয়ার হিসেবে এখনো নিয়োগ করে চলেছে যার ফলে বহু রক্তের বিনিময়ে অর্জিত শ্রমিকদের যে বিভিন্ন সামাজিক সুরক্ষা অধিকার ছিল আজ আমাদের সবকিছু থেকে বঞ্চিত করছে কেন্দ্র সরকার ।
শ্রমিকদের অর্জিত সংবিধান আইন গুলি পরিবর্তন করে চারিটির শ্রম কোড আইন চালু করতে চলেছে সরকার । ঘোষণা করেছিল আক্রান্ত কর্মীদের এক লক্ষ টাকা বীমা দেওয়া হবে।
তাও এখনো মেলে নি। সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনার ভেরিফিকেশন সার্ভের কাজ করতে গিয়ে রাজ্যজুড়ে এক আতঙ্ক জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বহু আশাকর্মী শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। এমনকি ফসল নষ্ট করা, পাটের গুদামে আগুন লাগিয়ে দেওয়ার মত ঘটনাও ঘটছে । এমতাবস্থায় উদ্ভূত পরিস্থিতিকে মোকাবেলা করার উদ্দেশ্যে " হাওড়া গ্রামীণ জেলা আশাকর্মী ইউনিয়নের ইউনিয়নের" উদ্যোগে উলুবেড়িয়া হাইস্কুলে জেলা সম্মেলন হয়। এই সম্মেলনে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন, এবং সভাপতিত্ব করেন এ আই ইউ টি ইউ সি শ্রমিক সংগঠনের হাওড়া জেলার সংগঠক নিখিল বেরা। এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা সাহিত্যিক সংগঠনের রাজ্য সংগঠক *মিনতি সরকার।
সম্মেলনের মাধ্যমে মধুমিতা মুখার্জিকে সভানেত্রী, রিনা ভট্টাচার্যকে সম্পাদিকা ও পম্পা সরকারকে কোষাধ্যক্ষ করে হাওড়া গ্রামীন জেলা আশাকর্মী ইউনিয়নের একটি শক্তিশালী কমিটি গঠিত হয়। সম্মেলনের শেষে উপস্থিত প্রতিনিধিরা "উই শ্যাল ওভার কাম" গানের মাধ্যমে আগামী দিনে আন্দোলনের প্রতি সঙ্ঘবদ্ধ হওয়ার জন্য অঙ্গীকার করেন।





