আবাস প্লাস নিয়ে এক প্রশ্নের জবাবে বিধায়ক বলেন বর্তমান তালিকায় যাদের নাম আছে তাদের মধ্যে তাদের ছাদযুক্ত পাকা বাড়ি আছে সেগুলো তদন্ত করে বাদ দিয়ে প্রকৃত প্রাপকদের ঘর দেওয়ার আবেদন জানান ব্লক প্রশাসনের কাছে।
আজকের এই সাংবাদিক বৈঠকে বিধায়ক কালীপদ মন্ডল ছাড়াও আরো উপস্থিত ছিলেন শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ নদেবাসী জানা, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল,শ্যামপুর ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলী মোল্লা প্রমুখ।



