দেহ উদ্ধার, আমতা ধুন্দুমার




রবিবার সাত সকালে এক তৃনমূল কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো আমতার চাটরা মোল্লাপাড়ায়। প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমতা রানিহাটির রাজ্য সড়কের উপর টাওয়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় গ্রামবাসীরা। 



 জানা গেছে মৃত ব্যক্তির নাম  লালটু মিদ্দে। গ্রামবাসীদের অভিযোগ পরিকল্পিতভাবে খুন করা হয়েছে লালটু মিদ্দে কে। তাদের আরোও অভিযোগ এই খুনের পিছনে সি পি আই এম  ও বিজেপি জড়িত আছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আমতা থানার পুলিশ, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া হাসপাতালে পাঠানো হয় এবং এবিষয়ে তদন্ত শুরু করেছে আমতা থানার পুলিশ।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...