*"কোরআন আপনার স্থানীয় মসজিদের জন্য"* এই শিরোনামে *"দ্যা কুরআন স্টাডি সার্কেল"* এর পক্ষ থেকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ১লা জানুয়ারি-৮ই জানুয়ারি, ২০২৩ একটা ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। এই ক্যাম্পেনেরই অংশ হিসেবে আজ অর্থাৎ ৫ ই জানুয়ারী ২০২৩ ,৯ টি মসজিদের ইমাম সাহেবদের এর হাতে আল কুরআন একাডেমী লন্ডনের আরবি বাংলা অনুবাদ এর দুটি কুরআন ও হ্যান্ডবিল তুলে দেওয়া হলো ।
দ্যা কুরআন স্টাডি সার্কেলের পক্ষ থেকে মাওলানা আব্দুল হাই সাহেব উপস্থিত মুসল্লিদের সামনে কোরআন বোঝার গুরুত্ব এর ওপর সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন। এবং ইমাম সাহেবকে অনুরোধ করা হয় তিনি যেন জুম্মার খুতবায় কুরআন বুঝার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এর ওপর বক্তব্য পেশ করেন। দ্যা কুরআন স্টাডি সার্কেলের রাজ্য তত্ত্বাবধায়ক মাওলানা আব্দুর রাকিব সাহেব এর তত্ত্বাবধানে আগামী ৮ জানুয়ারি ২০২৩ পর্যন্ত পশ্চিমবাংলার বিভিন্ন মসজিদে এই কর্মসূচি অনুষ্ঠিত হতে থাকবে।


