বিদ্যালয়ের জন্মদিন পালিত,শ্যামপুর


৩রা জানুয়ারী, ২০২৩ শে অনাড়ম্বর অথচ হৃদয়ের সমস্ত শ্রদ্ধা টুকু মিশিয়ে পালিত হল আমাদের প্রাণাধিক প্রিয় প্রতিষ্ঠান 'অনন্তপুর সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়'এর ৮০তম প্রতিষ্ঠা দিবস।



 শ্যামপুর থানা তথা হাওড়া জেলার  ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এটি, যা এতদঞ্চলে দীর্ঘদিন ধরে জ্ঞানবিতরণের মশাল টিকে সদা জাগরুক করে রেখেছে। বিদ্যালয়ের দীর্ঘ চলার পথে শিক্ষক, ডাক্তার,  ইঞ্জিনিয়ার, সাংবাদিক প্রভৃতি পেশায় অগণিত মানুষ প্রতিষ্ঠা পেয়েছে এই প্রত্যন্ত গ্রামাঞ্চলের উজ্জ্বল প্রতিষ্ঠানটিকে থেকে। 



আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি প্রতিষ্ঠাতা মান্না , মন্ডল ও মল্লিক  পরিবার সহ এলাকার অন্যান্য শুভানুধ্যায়ী অগ্রপথিক দের, যাঁদের একনিষ্ঠ অবদানে ও এলাকাবাসীর শুভ প্রয়াসে আজ  সাফল্যের সোপান আরোহী এই প্রিয় প্রতিষ্ঠান। আগামীকালে আমরা বিদ্যালয়ের আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি।


উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় শ্রী চঞ্চল কুমার পাঠক এবং অন্যান্য শিক্ষক মহাশয় মহিতোষ খাটুয়া , শ্যামসুন্দর প্রামানিক , সৌমিত্র কুমার গুড়িয়া , মনিশংকর তুং , সৌভিক মল্লিক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...