নববারাকপুর :
নেতাজী জন্মজয়ন্তী উপলক্ষে নিউ বারাকপুর ক্লাব সমন্বয় সমিতির বর্ণাঢ্য সুসজ্জিত শোভাযাত্রা সোমবার সকালে স্থানীয় ১৫নং ওয়ার্ডের বিটি কলেজ মোড় থেকে শুরু হয়। শেষ হয় পুরসভার ৫নং ওয়ার্ডে নেতাজী সুভাষ রোডে নেতাজী মর্মর মূর্তিতে।নেতাজীর মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, স্হানীয় পুর প্রতিনিধি নির্মিকা বাগচী, ডাঃ পংকজ কুমার অধিকারী, দেবাশিস মিত্র, আইএএস নারায়ণ চন্দ্র সরকার, প্রমুখ।
ঐতিহাসিক বর্নময় শোভাযাত্রা বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন ছাত্র যুব মহিলারা তৎসহ ক্লাব সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয়ের পড়ুয়ারা ঘোড়ার গাড়ি ব্যান্ড পার্টি চলন্তিকা সব পেয়েছির আসরের সোনার কাঠি ভাই বোনেরা নেতাজীর উদ্ধৃতি সম্বলিত পোস্টার প্লাকার্ড রঙ বেরঙের বেলুন নিয়ে শোভাযাত্রা অংশগ্রহণ করে এদিন। আলোড়ন ফেলে দেয় এলাকায়।পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা বলেন নেতাজী আমাদের আদর্শ। স্বাধীন ভারতের অখন্ডতা রক্ষায় বীর সেনানীর ১২৬ তম জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি জানাতে এই ঐতিহাসিক বর্ণাঢ্য সুসজ্জিত বর্নময় শোভাযাত্রা ব্যপক সাড়া ফেলে প্রভাতী অনুষ্ঠানে।কয়েক হাজার মানুষের সমাগম হয় এই শোভাযাত্রা ঘিরে।
নিউ বারাকপুর পুরসভায়, পুর হাসপাতালে এবং তৃণমূল কংগ্রেস নেতাজী ভবনে দলীয় কার্যালয়ে যথাযথ মর্যাদার সাথে জন্মদিবস পালন করা হয় জাতীয় পতাকা উত্তোলন করে এবং নেতাজীর প্রতিচ্ছবিতে মালা ও ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান হয় ।


