বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন,শ্যামপুর



শতবর্ষ উদযাপন শুরু হলো শ্যামপুরের ডিঙ্গাখোলা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে,১৯২১সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের শুক্রবার থেকে তিনদিন ব্যাপী শতবর্ষ উদযাপন অনুষ্ঠান প্রদীপ প্রজ্জ্বলন করে সূচনা করলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল,ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শতায়ু প্রবীন গোরাচাঁদ মন্ডল, 



পরে এক বক্তব্যে বিধায়ক কালীপদ মন্ডল বলেন বর্তমানে প্রতিটি বিদ্যালয়ে স্মাট ক্লাসের প্রয়োজন আছে। শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে সকাল থেকে প্রভাত ফেরী, ব্রতচারী ,



রনপা সহ নানান রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন শুরু হয়, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শ্যামপুর ১নং পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু পুরকাইত,



শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রশান্ত কুমার মন্ডল,কর্মাধ্যক্ষ মন্দিরা মন্ডল,কর্মাধ্যক্ষ নব কুমার সাঁতরা,



ডিঙ্গাখোলা পঞ্চায়েতের উপপ্রধান শান্তিরঞ্জন মাইতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র পুরকাইত সহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ও বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী বৃন্দ।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...