প্রা য় ১০০জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিভিন্ন দলথেকে দলত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন উলুবেড়িয়ার বহিরা অঞ্চলের দামোদরপুর ঘোলবাগান্ডায়।
রবিবার বহিরা ঘোলবাগান্ডায় ভারতীয় জনতা পার্টির মাইনোরিটি মোর্চার এক যোগদান পর্ব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই যোগদান কর্মসূচিতে প্রায় ১০০জন ব্যাক্তি বিজেপিতে যোগদান করেন,
যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজের মাইনোরিটি মোর্চার সভাপতি চার্লস নন্দী,রাজের সম্পাদিকা তথা হাওড়া ও হুগলি জোনের কনভেনর মুক্তারন বিবি, বিজেপির হাওড়া জেলা গ্ৰামীন সভাপতি অরুনোদয় পালচৌধুরী,মাইনোরিটি মোর্চার সভাপতি সেখ মোশরেকুল আনোয়ার সহ অন্যান্য।



