পঞ্চদিশারীর অনুষ্ঠান,



নলিনী গুহ সভাঘরে পঞ্চদিশারী সংস্থার অনুষ্ঠান হয়ে গেলো 22 জানুয়ারি । প্রথম পর্বে ছিল কবিতা প্রতিযোগিতা। দ্বিতীয় পর্বে আমন্ত্রিত কবিদের কবিতাপাঠ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশণ করেন স্নিগ্ধা দাস।। প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন রহড়া রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী নিরীশানন্দ মহারাজ ।


স্বাগত ভাষণ দেন সংস্থার কর্ণধার ভাস্কর বনিক ।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মোট 32 জন ।  বিচারক ছিলেন মিতালি মুখার্জী,তপন বিশ্বাস ।


শেষ পর্বে কবিতাপাঠ,আবৃত্তি, সঙ্গীত ইত্যাদিতে শব্দের ঝংকার পত্রিকার যে সকল কবি অংশগ্রহণ করেন পত্রিকার সম্পাদক সুনীল মুখোপাধ্যায় সকলকে অভিনন্দন জানান। 


কবিতা পাঠে ছিলেন যথাক্রমে 
ভোলানাথ রায়  স্মৃতি রায়  পিঙ্কু বিশ্বাস  দিতিপ্রিয়া আদক দিলীপ কংসবনিক  জয়া নাগ নীতা কবি মুখার্জী  সীমা বিশ্বাস  রাঘব পোড়ে  রিঙ্কু গাঙ্গুলী  ঋঞ্জয় গাঙ্গুলী  স্বর্নালী মন্ডল  পঙ্কজ কুশারী  প্রদীপ কুমার দে প্রমুখ ।


সমাপ্তি ভাষণ দেন রঞ্জিত দাস। সঞ্চালনা করেন সঞ্চিতা সরকার   ও অর্ণব দাস।
সকলের জন্য ছিল টিফিনের ব্যবস্থা । প্রথম অনুষ্ঠান । কিছু ভুল ত্রুটি থাকা স্বাভাবিক ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...