নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া,
উলুবেড়িয়ার বাজারপাড়া বুলেট ক্লাব মাঠে অনুষ্ঠিত হলো জাপান শিতো - রিও কোশিকাই ক্যারাটের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বাজারপাড়া বুলেট ক্লাবের ছাত্র-ছাত্রীরা জাতীয় স্তরে চারটি স্বর্ণপদক, দুটি রৌপ পদক ও একটিক ব্রোজ পদক জয় লাভ করে।
এই প্রতিযোগিতা দিল্লিতে ১১ই ডিসেম্বর ২০২২ এ অনুষ্ঠিত হয়েছিল।
এবং রাজ্য স্তরে কাতা ও কুমিতে মিলিয়ে এই দুটো ইভেন্টে মোট ৫৩টা স্বর্ণপদক, ৪২ টা রৌপ পদক ও ৫৮ টা ব্রোঞ্জ পদক জয় লাভ করে।
সবথেকে আকর্ষণীয় খবর হলো ভারতবর্ষে এই প্রথম কোশিকায় ক্যারাটে স্টাইল থেকে ৫৬ বছর বয়সের ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা কর্মী শ্রী তাপস বসু মল্লিক ব্ল্যাক বেল্ট অর্জন করেন। এছাড়া ব্ল্যাক বেল্ট অর্জন করেন ও রিম্পা খাতুন। ২০২১ সালের এই ক্লাবের ক্যারাটে থেকে কন্যাশ্রী প্রাপক অহনা ভট্টাচারিয়া ।
প্রশিক্ষক শিয়ান জানে আলম খান জানালেন ,তাপস বাবুর ধৈর্য ও আদম্য ইচ্ছা উনাকে ব্ল্যাক বেল্ট অর্জন করতে সাহায্য করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজারপাড়া বুলেট ক্লাবের সভাপতি- শেখ আনারুল হক, সহ-সভাপতি- শেখ ফিরোজ আলী, সম্পাদক - শেখ শাহাবুদ্দিন, ক্রীড়া সম্পাদক-শেখ সাইফুদ্দিন,সেখ ফারুক আলী,সেখ রেজাবুল এছাড়া উপস্থিত ছিলেন শিহান ঝুমা দাস,
সেনসি সুকন্যা দাস,সেনসি সৌমি কয়াল, সেনসাই মুরসালিম আলী মোল্লা ও প্রশিক্ষক শিয়ান জানে আলম খান ।।







