বন্ধন ব্যাঙ্কের পরিচালনায় অনুষ্ঠিত হলো বন্ধন এডুকেশন প্রোগ্রাম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা।
শুক্রবার বন্ধন ব্যাঙ্কের ৫৮গেট শাখার উদ্যোগে।
নবগ্ৰাম ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো বন্ধন ব্যাঙ্কের পরিচালনায় ২০টি শিক্ষা কেন্দ্রের ২০০ছাত্রছাত্রীদের নিয়ে ১৫টি ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা।
ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় বনাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
জাতীয় পতাকা উত্তোলন করে প্রতিযোগিতার সূচনা করেন নবগ্ৰাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত কুমার দাস,
শিক্ষক স্বপন কুমার ঘোষ,বন্ধন ব্যাঙ্কের প্রধান কার্যালয়ের আধিকারিক বুবাই সমাদ্দার,জয়ন্ত কুমার বাইন প্রমূখ।
প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের স্থানাধিকারীদের পুরষ্কৃত করা হয়।







