কাটিয়াহাট আল হেরা মিশনের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান।




উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার অন্তর্গত কাটিয়াহাট আল হেরা মিশনের ৮ম বর্ষ প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষ্যে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, মেডিকেল ক্যাম্প, বিজ্ঞান প্রদর্শনী, গুনিজন ও কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 



এদিন জাতীয় পতাকা উত্তলন ও দেশাত্মবোধক সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানে ১ম পর্বের সূচনা হয়। পাশাপাশি বসে আঁকো প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, তাৎক্ষনিক বাংলা ও ইংরেজি বক্তৃতা, মোকালামা, আরবি বক্তৃতা ইত্যাদির আয়োজন করা হয়।


 এরপর দ্বিতীয় পর্বের অনুষ্ঠান পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব কারেন, হজরত মাওলানা মোজাম্মেল হক সাহেব, উপস্থিত ছিলেন, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি সেখ ওয়ায়েজুল হক সাহেব, 
 মিশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক হাজি আকবর আলি সরদার, মিশনের ডাইরেক্টর ও সিরাতের রাজ্য সম্পাদক, শিক্ষক আবু সিদ্দিক খান,  চেয়ারম্যান শিক্ষক মাওলানা মাসউদুর রহমান সহ সম্পাদক মাওলানা মোহাম্মদ মুস্তাকিম মন্ডল। স্থানীয় বিধায়ক কাজি আব্দুর রহিম (দিলু), অধ্যাপক ড.আবুল কালাম, ড. আতাউল্লাহ গাজি, স্থানীয় পঞ্চায়েত, সদস্য সারোয়ার মোল্লা, 
হাফেজ তরিকুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্য আবু বকর সরদার প্রমুখ। 


মিশনের সম্পাদক হাজি আকবর আলি বলেন, আমি নিজে অল্প শিক্ষিত হয়েও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে  শিক্ষাকে প্রগতিশীল করার লক্ষ্যে ২০১৫ সালে আল হেরা আল জামিয়াতুল ইসলামিয়া ও ২০২৬ সালে কাটিয়াহাট আল হেরা মিশন ও আল হেরা কিন্ডার গার্টেন স্কুল করি। আমি বুঝেছি শিক্ষা ব্যাতীত জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আজ আমি আমি খুব আনন্দিত এখান থেকে বহু জেলার শিক্ষার্থীরা আধুনিক শিক্ষার পাশাপাশি কুরআন, হাদিস, ইসলামি শরীয়তী শিক্ষা অর্জন করছে এরা দেশের ভবিষ্যৎ। 
অধ্যাপক ওয়ায়েজুল হক বলেন,রাজা রামমোহন রায় ও বিদ্যাসাগর শিক্ষাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সেই কাজটা হাজি আকবর সাহেব ও আবু সিদ্দিক ভাইরা্ সেই কাজটা করছে। আমাদের ভালো মানুষ হতে হবে। আমার খুব ভালো লাগছে এতো সুন্দর মনোরম পরিবেশে একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সবরকম শিক্ষা দেওয়া হয়। তিনি কতৃপক্ষকে ভুয়সী প্রশংসা করে বলেন, আরো বেশি কাজ করতে হবে শিক্ষার জন্য। শিক্ষাই পারে হিংসা, বিদ্বেষ,সাম্প্রদায়ীকতা মুক্ত করতে। ভারতীয় কৃষ্টি, কালচার সংস্কৃতিকে অব্যহত রাখতে। তাই এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সমাজে বেশি বেশি দরকার। 
স্থানীয় বিধায়ক কাজি আব্দুর রহিম (দিলু) বলেন,  মিশনের ছাত্র ছাত্রীদের নানা বিষয়ে পারফরম্যান্স অসাধারণ লাগলো। মিশনের সার্বিক উন্নয়ন কামনা করছি। মিশনে পাশে থাকার অঙ্গিকার করছি।
মিশনের ডাইরেক্টর আবু সিদ্দিক খান বলেন, কাটিয়াহাট আল হেরা মিশন, শিক্ষার প্রগতি ও প্রচার প্রসারে অনন্য অবদান রেখে চলেছে। একটি ইসলামি ভাবাদর্শের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। একপাশে মাদ্রাসা অন্যদিকে নার্সারী বিভাগ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডের সিলেবাস অনুসরণ করে পঠনপাঠন চলছে। আজ বরেণ্য অতিথিদের উপস্থিতি ও মতামত আমাদের আগামী পথচলা সাবলীল করে দিল।


এদিন অভিভাবক অভিভাবিকা শিক্ষানুরাগীদের সানুগ্রহ উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। অল ইন্ডিয়া ভোলেন্টিয়ার ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সহায়তায় মিশন প্রঙ্গণে
রক্তদান শিবিরে ১২৬ জন রক্তদান করেন, ২০০ জনকে চক্ষু পরীক্ষা করা হয়,মেডিকেল ক্যাম্পে সহযোগিতায় হিরা মেডিকেল এজেন্সি প্রায় ৩২০ জনকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেওয়া হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...